প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
কন্যা সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান
বাবা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মেহের আয়াত জেরিন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন গায়ক।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইমরান লেখেন, প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।
এরপর লেখেন, আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ । সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।
Copyright © 2026 All rights reserved.